ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২:০০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আফগানিস্তানে মার্কিন হামলায় ১০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় একই পরিবারের ১০ শিশু-সহ মোট ১৩ জন নিহত হয়েছেন। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় বিমান হামলায় সাধারণ নাগরিকের মৃত্যু নিয়ে ফের প্রশ্নের মুখে পড়লো মার্কিন বাহিনী।

আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানায, তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে যৌথ অভিযানে নেমেছিল আফগান এবং মার্কিন যৌথবাহিনী। দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।

সংঘর্ষ চলাকালীন গত শনিবার ভোরে আকাশ পথে হামলা চালায় মার্কিন সেনা। মার্কিন ক্ষেপনাস্ত্রের আঘাতে ১০ শিশু-সহ মোট ১৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। বলা হয়, ২০১৪ সাল থেকে প্ৰতি বছর বিমান হানায় শিশুদের হতাহতের ঘটনা ক্রমশ বাড়ছে বলে বিভিন্ন রিপোর্টে সামনে এসেছে। এদিকে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে বিমান হামলা চালানোর কথা স্বীকার করে নেওয়া হলেও এতে সাধারণ মানুষের মৃত্যু সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

-জেডসি