আফগানিস্তানে মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান।
এ ব্যাপারে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার।
স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে সোমবার (৩ জুলাই) তিনি বলেছেন, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর এবং নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে।
তালেবান সরকারের এমন নতুন নির্দেশনা জারির পর এ নিয়ে তোলো নিউজের সঙ্গে কয়েকজন নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের একজন, মেকাপ আর্টিস্ট রাইহান মুবারিজ।
তিনি বলেছেন, ‘পুরুষদের চাকরি নেই। যখন পুরুষরা পরিবারের দায়িত্ব নিতে পারছে না, তখন নারীর এসব রূপচর্চা কেন্দ্রে বাধ্য হয়ে কাজ করছে শুধুমাত্র এক টুকরো রুটির জন্য। যদি এখানেও তাদের নিষিদ্ধ করা হয়। আমরা আর কী করতে পারব?’
অপর এক মেকাপ আর্টিস্ট বলেছেন, ‘যদি পুরুষদের কাজ থাকত আমরা ঘর থেকে বের হতাম না। আমরা কী করব? না খেয়ে মরে যাব, আমাদের কী করা উচিত? আপনারা চান আমরা মরে যাই।’
মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন রূপচর্চা কেন্দ্র গুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হার্ডলাইনার তালেবান।
আব্দুল খবির নামে কাবুলের এক বাসিন্দা বলেছেন, এসব প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে না দিয়ে— সরকারের একটি কাঠামো বা নীতিমালা তৈরি করা উচিত। কাঠামোটি এমনভাবে তৈরি করতে হবে— যেখানে ইসলামেরও ক্ষতি হবে না, দেশেরও ক্ষতি হবে না।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখলের পরই রূপচর্চাকেন্দ্রগুলোর সামনে থাকা ছবিগুলো মুছে ফেলা শুরু করে তালেবান। এবার এসব কেন্দ্র বন্ধ করারই নির্দেশ দিল তারা
সূত্র: তোলো নিউজ
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






