বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝেই বিশ্ববাজারে আজ শুক্রবার সকালে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। সেই সাথে তেলের পরিবহন ব্যয় কমাতে নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু জাহাজের ওপর বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এসব পরিস্থিতির প্রভাব মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্টে দাঁড়ায়।
জ্বালানি সরবরাহের চাপ কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং গত মার্চে জরুরি মজুত থেকে ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। বাজারে সরবরাহ বাড়ানোর এ উদ্যোগ তেলের দামের ওপর প্রভাব ফেলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ পরিবহনের ব্যয় রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করেছে, এমন কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের কারণ। হরমুজ প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলার ঘটনা এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাত তীব্র হওয়ায় আঞ্চলিক জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা বাড়ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। এ অঞ্চলে সংঘাত বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে যেতে পারে। ফলে বাজারে তেলের দাম সাময়িকভাবে কমলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখছেন বিনিয়োগকারীরা।
সূত্র: আল জাজিরা
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল
- এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি
- দুর্গাপূজার শুভেচ্ছায় প্রধানমন্ত্রী: ধর্ম যার যার, রাষ্ট্র সবার
- অক্টোবরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
- মার্কিন কংগ্রেসম্যান ইলহানের ফোন জব্দ, স্বজনদের বিরুদ্ধে সমনজারি
- বিশ্ব ছাত্র দিবস আজ:শিক্ষার গুরুত্ব তুলে ধরার দিন
- রাজিয়া সুলতানা: দিল্লীর প্রথম ও শেষ নারী শাসক
- অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
- দেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
- ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
- সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
- সিডনিতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ফারিহার মুকুট জয়
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- যশোরে গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি











