সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ফ্রান্সের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (এজেন্সি ফ্রান্স-প্রেস) কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৭ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে। কর্তৃপক্ষের পাঠানো অভ্যন্তরীণ এক ইমেইল অনুযায়ী, প্যারিসের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে হামলাটি শুরু হয়। এর লক্ষ্য ছিল এএফপি ফোরাম, যার মাধ্যমে গ্রাহকেরা সংবাদ সংস্থাটির বিভিন্ন কনটেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারেন।
ইমেইলে বলা হয়, সিস্টেমে অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই এএফপির প্রযুক্তি দল হামলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।
এদিকে প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এএফপি।
সংস্থাটি জানায়, সাইবার হামলার ঘটনা তদন্তে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কারা এ হামলার পেছনে রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার উৎস ও উদ্দেশ্য শনাক্তে তদন্ত চলছে।
সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার ওপর একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কোনোটি আর্থিক লাভের উদ্দেশ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র চালিয়েছে, আবার কোনো কোনো হামলার লক্ষ্য ছিল অস্থিতিশীলতা সৃষ্টি করা।
এ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির গুরুত্বপূর্ণ কনটেন্ট প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটল। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
- কুষ্টিয়া: রবী ঠাকুরের স্মৃতিধন্য, সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যের শহর
- যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন
- সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি
- প্রচুর শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতা
- দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
- স্বর্ণের দাম বেড়েছে, দুই লাখের নিচে ভরি
- দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- বিশ্বে বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা ও কোলকাতা
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার











