চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
নুসরাত সুপ্তি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর তীরে দাঁড়িয়ে থাকা হাজীগঞ্জ দুর্গ কালের নিঃশব্দ সাক্ষী। মোগল আমলের এই সামরিক নিদর্শন কেবল পুরোনো ইট আর সুরকির গাঁথুনি নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা নদীর স্রোত, নৌ-বাণিজ্যের কোলাহল আর জনপদের স্মৃতি জড়িয়ে আছে এর প্রতিটি ভাঁজে। একসময় জলদস্যু ও বহিরাগতদের আক্রমণ ঠেকানোর কৌশলগত ভরকেন্দ্র ছিল যে দুর্গ, আজ তা নিজের অস্তিত্ব ও মর্যাদা টিকিয়ে রাখার লড়াইয়ে ক্লান্ত। প্রাচীন এ দুর্গ অযত্ন ও অবহেলায় অস্তিত্ব সংকটে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহাসিক এই স্থাপনার করুণ চিত্র। দুর্গের প্রধান ফটক খুলে নিয়ে গেছে র্দুবৃত্তরা। ভেতরে পূর্ব দিকে অবস্থিত বর্গাকার উঁচু ওয়াচ টাওয়ারটির একটি অংশ ভেঙে পড়েছে। অনেক জায়গায় খসে পড়ছে পলেস্তারা। আর আশপাশে গজিয়ে উঠেছে ঝোপঝাড়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোগল সুবাদার ইসলাম খান কিংবা মীর জুমলা সপ্তদশ শতকে দুর্গটি নির্মাণ করেন। এর সঠিক নির্মাণকাল ও নির্মাতার নাম নিয়ে মত পার্থক্য থাকলেও, আরাকানি (মগ) ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ ঠেকানোই ছিল এই দুর্গ নির্মাণের উদ্দেশ্য। এক সময় এই এলাকা খিজিরপুর নামে পরিচিত হওয়ায় এই দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ১৯৫০ সালে এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়।
অসমান বাহু ও ছয় কোণবিশিষ্ট দুর্গটির উত্তরে রয়েছে তোরণযুক্ত প্রধান প্রবেশপথ। এর সিঁড়িতে ধাপ রয়েছে ১৯টি। ছয় কোনায় থাকা বুরুজ ও প্রাচীরে বন্দুক ও কামান থেকে গুলি ছোড়ার জন্য রয়েছে অসংখ্য ছিদ্র। এ ছাড়া দুর্গের ভেতর থেকে বের হওয়ার জন্য দক্ষিণ বাহুতে রয়েছে একটি ছোট গোপন পথ। প্রাচীরবেষ্টিত দুর্গের মাঝখানের অংশ খোলা, সেখানে কোনো স্থাপনা নেই। একসময় শীতলক্ষ্যা নদী এ দুর্গের পাশ দিয়েই প্রবাহিত হতো। যদিও বর্তমানে নদীটি প্রায় এক কিলোমিটার পূর্ব দিকে সরে গেছে। নদীর দিকের প্রধান প্রবেশপথ ইঙ্গিত দেয়, একসময় মূলত নদীপথেই দুর্গের সঙ্গে যোগাযোগ হতো।
নারায়ণগঞ্জ শহরের কাছাকাছি এই দুর্গ ঘিরে পর্যটনশিল্প গড়ে ওঠার বড় সম্ভাবনা থাকলেও, তা কাজে লাগানো যাচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দুর্গটির যথাযথ সংস্কার ও সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে।
নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকা নিবাসী সঞ্জয় কুমার সাহা। হাজীগঞ্জ দুর্গে নিয়মিত ব্যায়াম করতে আসেন।
তিনি বলেন, হাজীগঞ্জ দুর্গ কেবল ঐতিহ্যবাহী নয়, নারায়ণগঞ্জ শহরের কাছে এটা দৃষ্টিনন্দন নিদর্শন। এই দুর্গের সংস্কারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সংরক্ষণ ও যত্নে এটি পর্যটক আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে। বিভিন্ন অঞ্চলের দর্শনার্থীরা পরিবার নিয়ে ঐতিহ্যে মোড়ানো দুর্গটি ঘুরে দেখতে পারবেন।’
হাজীগঞ্জ দুর্গ দেখাশোনার দায়িত্বে আছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চুক্তিভিত্তিক কর্মী মো. রায়হান। তিনি বলেন, আমি ১২ বছর ধরে হাজীগঞ্জ দুর্গের দেখাশোনার দায়িত্বে আছি। দুর্গের পরিচ্ছন্নতাসহ যথাসম্ভব দেখাশোনা করে থাকি। এখানে প্রতি মাসে প্রায় শতাধিক দেশি-বিদেশি পর্যটক আসেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে হাজীগঞ্জ দুর্গ প্রসঙ্গে ইতোমধ্যে একটি মিটিং এর পরিকল্পনা করা হয়েছে । হাজীগঞ্জ দুর্গ সংস্কারের পাশাপাশি দুর্গে বাতির ব্যবস্থা করা হবে। এছাড়াও দুর্গের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হচ্ছে।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গ দর্শনার্থীদের জন্য একটি ঐতিহাসিক নিদর্শন। এই দুর্গে আসলে তারা দেখতে পারবে মোগলদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন ছিল। কীভাবে তারা শত্রুদের প্রতিহত করতো এবং শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতো এসব বিষয়ে জানতে পারবে। দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ রয়েছে। তিনি জানান, এখানে মাসিক মজুরিভিত্তিক একজন শ্রমিক রয়েছেন, যিনি এই দুর্গের দেখাশোনা ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন।
মোগল আমলের এই নিদর্শনটি শুধু ইট-সুরকির দেয়াল নয়, বরং এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দুর্গটি
সংরক্ষিত থাকলে একটি জনপদের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা সম্ভব হবে। স্থানীয়দের চোখে এটি নিছক কোনো প্রাচীন স্থাপনা নয়- এটি তাদের শিকড়, পরিচয় আর গর্বের নিদর্শন।
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ডিবির হাতে গ্রেপ্তার
- দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী
- ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতা
- দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
- ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
- মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- অন্তঃসত্ত্বা হওয়ার খবর জেনে মেয়েকে হত্যা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- জন্মনিয়ন্ত্রণ কি শুধুই নারীর দায়িত্ব?









