হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে সারা দেশে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে ১ হাজার ১০৯ জনের শরীরে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু মোট ১ হাজার ৩৭১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে। সব মিলিয়ে ১ হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের শরীরে।
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ডিবির হাতে গ্রেপ্তার
- দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী
- ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতা
- দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
- ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
- মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- অন্তঃসত্ত্বা হওয়ার খবর জেনে মেয়েকে হত্যা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- জন্মনিয়ন্ত্রণ কি শুধুই নারীর দায়িত্ব?








