ঢাকা, বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ ২১:১৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

রপ্তানিমুখী পণ্যের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি।

বুধবার রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে ‘মেইড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস: দ্য রোল অব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিজ ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের খাদ্য সরবরাহ গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার উদ্যোগ নিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

খাদ্যমন্ত্রী আরও জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) আর্থিক সহায়তায় ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে এগুলো চালু করা সম্ভব হলে খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে এবং দ্রুত পরীক্ষার ফল পাওয়া যাবে।

খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক পদার্থ, ভারী ধাতু, মাইকোটক্সিন ও জীবাণু পরীক্ষার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।