ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ২:৩৮:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫ মুক্তিযোদ্ধাদের সম্মান-সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: পিএম কয়েক দিনের বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইয়োগা বা যোগব্যায়াম প্রশিক্ষক (যোগা টিচার) হওয়ার প্রশিক্ষণ নিতে গত সেপ্টেম্বরে জাপান থেকে ভারতের কেরালার ভারকালায় এসেছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। কিন্তু তার সেই শিক্ষাজীবনের অভিজ্ঞতা রূপ নেয় ভয়, হয়রানি আর চরম মানসিক যন্ত্রণার এক দুঃস্বপ্নে।

অভিযোগ উঠেছে, ওই যোগব্যায়াম একাডেমির মালিক—অন্ধ্র প্রদেশের বাসিন্দা ৩৯ বছর বয়সী এক ব্যক্তি—তাকে একাধিকবার যৌন নিপীড়ন করেছেন। 

ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে বুধবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(এম) ধারায় (একাধিকবার ধর্ষণ) অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভারকালার ডিএসপি রমেশ কুমার পি ভি জানান, অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেলহাজতে) পাঠানো হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।

ভুক্তভোগী ওই জাপানি নারীর অভিযোগ অনুযায়ী, গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর—মোট তিনবার তিনি যৌন নিপীড়নের শিকার হন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে (টিওআই) তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাতের খাবারের পর একাডেমির মালিক আমাকে ম্যাসাজ দেওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি আমাকে যোগা হলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন।

তিনি আরও জানান, পরবর্তী দুটি ঘটনার মধ্যে একবার অভিযুক্ত ব্যক্তি তার থাকার ঘরের দরজায় ক্রমাগত কড়া নেড়ে ভেতরে ঢুকে এবং অন্যবার নিজের কক্ষে ডেকে নিয়ে তাকে নিপীড়ন করেন। 

ওই নারী বলেন, কোর্সের সনদ হারানো, প্রশিক্ষণের জন্য দেওয়া অর্থ এবং স্কুলের মাধ্যমে ব্যবস্থা করা আবাসন হারানোর ভয়ে আমি সে সময় তার অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।

জানা গেছে, ওই নারী 'যোগা অ্যালায়েন্স' অনুমোদিত ৩০০ ঘণ্টার একটি যোগা টিচার ট্রেনিং (ওয়াইটিটি৩০০) কোর্সে ভর্তি হয়েছিলেন। তার সঙ্গে আরও চারজন শিক্ষার্থী ওই কোর্সে অংশ নিয়েছিলেন।