প্রচুর শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম
জোসেফ সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
শীতের আগমনে বাজারে বাড়তে শুরু করেছে নানা ধরনের শীতকালীন সবজির সরবরাহ। কিন্তু তাতে স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে। বেশির ভাগ সবজির দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। এর সঙ্গে ডিম, মাছ, মাংস ও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম সংসারের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন বাজারের দর নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, স্থানীয় টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকা, আমদানি করা টমেটো ১৮০ টাকা এবং গাজর ১০০ থেকে ১৪০ টাকায়। স্থানীয় পেঁয়াজের দাম ৫৫ টাকা এবং আলু ২৫ টাকা কেজি। তবে বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম বাজার ও মানভেদে ৮০ টাকার ওপরে রয়েছে।
ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম প্রত্যাশিত হারে কমছে না।
মাছ, মাংস ও ডিমের বাজার
প্রাণিজ আমিষের বাজারেও স্বস্তি নেই। লাল ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১২৫ থেকে ১৩০ টাকা হয়েছে। সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা। মাছের বাজারেও দামের বড় পার্থক্য রয়েছে। রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৬০০ টাকা এবং ইলিশ আকার ও মানভেদে ১ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। 
চাল, ডাল ও তেলের দাম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চালের দামেও খুব একটা পরিবর্তন নেই। ঢাকার বাজারে মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মসুর ডালের বড় দানা ৯০ থেকে ১০০ টাকা, মাঝারি দানা ১১৫ থেকে ১২০ টাকা এবং ছোট দানা ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। ছোলা ১১০ থেকে ১২০ টাকা এবং চিনি ১১০ থেকে ১১৫ টাকা কেজি।
বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৪ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজিপ্রতি প্রায় ২০৫ টাকা।
শীতের মৌসুমে সাধারণত সবজির সরবরাহ বাড়ে এবং দাম কমে আসে। কিন্তু এবার শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও ক্রেতারা তার সুফল পাচ্ছেন না। বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহ সংকটের কথা ব্যবসায়ীরা বললেও বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ কতটা রয়েছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস—প্রায় প্রতিটি ক্ষেত্রেই সংসারের খরচ মেটাতে মানুষকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। নির্দিষ্ট আয়ের মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।
বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার তদারকি জরুরি। শুধু বাজার পরিদর্শন বা ব্যবসায়ীদের সতর্ক করলেই হবে না, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের মূল্য নির্ধারণের পুরো ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে বাজারদরের সামঞ্জস্য ফিরিয়ে আনতে না পারলে শীতের সবজি আসার আনন্দও সাধারণ মানুষের কাছে ম্লান হয়ে থাকবে।
- কুষ্টিয়া: রবী ঠাকুরের স্মৃতিধন্য, সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যের শহর
- যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন
- সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি
- প্রচুর শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতা
- দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
- স্বর্ণের দাম বেড়েছে, দুই লাখের নিচে ভরি
- দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- বিশ্বে বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা ও কোলকাতা
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার











