আফগানিস্তানে শিক্ষিকাসহ ৪ নারীর লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ শহরের একটি বাড়ি থেকে চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে তালেবান সরকারের এক মুখপাত্র শনিবার জানিয়েছে। নিহত নারীদের মধ্যে অন্তত একজন নারী অধিকারর্মী ও বিশ্ববিদ্যালয় শিক্ষিকা বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ওই চার নারীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে বলে তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়েদ খোস্তি জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি নিহত নারীদের বাড়িতে ডেকে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। আটকদের আদালতে তোলা হয়েছে।
খোস্তি নিহতদের পরিচয় জানাননি। তবে মাজার-ই-শরীফের এক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ফ্রোজান সাফি নামে একজন নারী অধিকারকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে।
২০ বছর পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে হঠিয়ে চলতি বছরের আগস্টে দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে রক্ষণশীল হিসেবে পরিচিত তালেবান।
তালেবানের প্রথম দফার শাসনামলে সমগ্র আফগানিস্তানে ত্রাসের সৃষ্টি করেছিল কট্টরপন্থী সংগঠনটি। সে সময় নারীদের শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। এছাড়া তালেবান সরকার যখন ক্ষমতায় আসে তখন কড়াকড়ি ভাবে বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করা হয়। নারীরা কোনো আত্মীয় পুরুষ ছাড়া বাইরে যেতে পারবেন বলেও নির্দেশনা জারি করে তালেবান। কেউ এই নির্দেশ না মানলে জনসম্মুখে বেত্রাঘাতের মতো নির্মম শাস্তি পেতে হতো।
তবে দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর রক্ষণশীল মনোভাব থেকে সরে আসার ঘোষণা দিয়েছে তালেবান। কিন্তু নারীদের কাজে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি এখনো দেয়নি তালেবান। ১৫ আগস্ট কাবুল দখল নেওয়ার পর থেকেই নিজেদের অধিকারের দাবিতে নারীরা আফগানিস্তানের বিভিন্ন প্রধান শহরগুলোতে বিক্ষোভ করছে। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে কাবুলে বিক্ষোভ করেছে নারীরা। কাবুলসহ বিভিন্ন বড় শহরগুলোতে বিক্ষোভ রয়েছে মেয়েদের স্কুলে ফিরতে দেওয়ার দাবিতেও।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










