ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৯:৫৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

আফগানিস্তানে সহিংসতায় তিন দিনে ২৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। দ্রুত কাবুল দখলের উদ্দেশ্যে প্রচণ্ড লড়াই শুরু করেছে তালিবান। পালটা হামলা চালাচ্ছে আফগান সেনাবাহিনীও। আর এই রক্তক্ষয়ী সংঘর্ষের খেসারত দিতে হচ্ছে নিরীহ মানুষকে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা স্পষ্ট করে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে যে, গত তিনদিনে আফগানিস্তানে নিহত হয়েছে ২৭ শিশু।

জাতিসংঘের রিপোর্ট উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে শিশুদের বিরুদ্ধে হিংসার ঘটনা দ্রুত বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে গত তিনদিনে মৃত্যু হয়েছে ২৭টি শিশুর। মূলত, রাস্তার পাশে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ও সংঘর্ষের মাঝে পড়ে পকালে প্রাণ হারাচ্ছে দেশটির খুদেরা।

গত মাসে সবমিলিয়ে লড়াইয়ের জেরে প্রাণ হারিয়েছে অন্তত ১ হাজার নিরীহ মানুষ। সোমবার এক রিপোর্টে ইউনিসেফ স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে যে আফগানিস্তানে প্রতিদিন শিশুদের উপর নিপীড়নের মাত্রা বাড়ছে। বিশ্লেষকদের মতে, তালেবান শিশু, মহিলা, বৃদ্ধ কাউকেই ছাড় দেয় না। রাস্তার পাশে বোমা পুঁতে রেখে নিরীহ মানুষ খুন করে। সম্প্রতি আঁটসাঁট পোশাক পরায় এক তরুণীকে হত্যা করার অভিযোগ উঠেছে।

গত কয়েকদিনে দ্রুত আফগানিস্তানের বিশাল অংশ দখল করেছে তালেবান। এখনও পর্যন্ত ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করার দাবি করেছে তারা। সেগুলি হচ্ছে- শেবেরঘান (জাজওয়ান প্রদেশ), জারাঞ্জি (নিমরুজ প্রদেশ), তালেকান (জাজওয়ান প্রদেশ), আইবক সিটি (সামাঙ্গান প্রদেশ), কুন্দুজ শহর (কুন্দুজ প্রদেশ) ও সর-এ-পুল শহর (সর-এ-পুল প্রদেশ)।

-জেডসি