আফগান নারী এমপিকে ফেরত দেয়ায় ক্ষমা চাইল ভারত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
আফগান নারী সংসদ সদস্য (এমপি) রঙ্গিনা কারগার
চলমান পরিস্থিতির কারণে আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নিতে আসা আফগান নারী সংসদ সদস্য (এমপি) রঙ্গিনা কারগারকে তুরস্কে ফেরত পাঠানো নিয়ে সৃষ্ট ঘটনার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, তাকে দ্রুত আপৎকালীন ভিসার জন্য আবেদন করতে বলা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২০ আগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি উড়োজাহাজে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রঙ্গিনা কারগার। গত ১১ বছর ধরে আফগানিস্থানের ফারইয়াব প্রদেশের ওলেসি এলাকার এমপি তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে কারগার জানান, আফগানিস্তানের কেন্দ্রীয় আইন সভার সদস্য হওয়ায় তিনি কূটনৈতিক পাসপোর্ট বহনের অনুমতি প্রাপ্ত। এর আগে সরকারি পাসপোর্ট দেখিয়ে অনেকবার ভারতে এসেছেন তিনি, কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু এবার ভারতে পৌঁছানোর পর বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা তাকে অপেক্ষা করতে বলেন এবং জানান, উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাকে ছাড়া হবে। তার প্রায় দুই ঘণ্টা পর একই বিমানে তাকে ইস্তানবুলে ফেরত পাঠানো হয়।
৩৬ বছর বয়সী এই আফগান এমপির অভিযোগ, ‘আমাকে ফেরত পাঠানো হয়। অপরাধীর মতো আমার সঙ্গে আচরণ করা হয়েছে। দুবাইয়ে আমার পাসপোর্ট দেওয়া হয়নি। ইস্তানবুলে নামার পর সেটি দেওয়া হয়েছে।’
তবে পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জেপি সিং দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বলে শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন কারগার।
তিনি বলেন, ‘যুগ্ম সচিব জেপি সিং আমাকে ফোন করেছিলেন। পুরো ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আর আমাকে আপৎকালীন ভিসার জন্য আবেদন করতে বলেছেন।’
‘তবে আমি যখন জানতে চাইলাম, সরকারি পাসপোর্ট কি বৈধ নয়, তিনি তার কোনো উত্তর দেননি। তারপর আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, আমার মেয়ের জন্য ১৯ আগস্ট ই-ভিসার জন্য আবেদন করেছিলাম। কবে নাগাদ তা পাওয়া যেতে পারে- তার কোনো জবাবও আমি পাইনি’, যোগ করেন তিনি।
গত বৃহস্পতিবার (২৬ তারিখ) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে এই বিষয়টি উত্থাপন করেন দেশটির রাজ্যসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, আনন্দ শর্মা এবং অধীররঞ্জন চৌধুরী। পরে নিজেদের ভুল স্বীকার করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আফগান জঙ্গি সদস্যরা নকল পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করছে- এমন একটি তথ্য গোয়েন্দা কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিলেন। এ কারণেই এই ভুল হয়েছে।
রঙ্গিনা কারগার ভারতে একাই এসেছিলেন। তার স্বামী ও চার সন্তান ইস্তানবুলে আছেন। জুলাই মাস থেকেই সেখানে আছেন তারা।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










