আফগান নারী সাংবাদিককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১২ মে ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানের এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাজধানী কাবুলে মিনা মঙ্গল নামের ওই নারী সাংবাদিককে উপর্যপুরি গুলি করে দুই সন্ত্রাসী। স্থানীয় সময় শনিবার সকালে কাবুলের একটি বাজারে এ ঘটনা ঘটে। নিহত মিনা মঙ্গল দেশটির একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা এবং সংসদের উপদেষ্টা। খবর দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি পাচ্ছিলেন মিনা। এরপর থেকে তিনি কিছুটা শঙ্কিত ছিলেন। তবে তার কোনো শত্রু ছিলো কি না সে ব্যাপারে কিছু জানাতে পারেনি মিনার পরিবার।
মিনার পরিবার জানিয়েছে, বাজারের ওই এলাকা থেকে সকালে মিনা অফিস যান। সেখানেই তার গাড়ি আসে। হামলার দিনও গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ে তার ওপর হামলা চালানো হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নসরত রহিমি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলে এসে দুজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তবে পুলিশের ভাষ্য, হামলাকারীর সংখ্যা দুজনের বেশি ছিল। হামলার আগে বাজারের ভিড়ের মধ্য থেকে মিনার ওপর নজরদারি করা হয়েছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, বাজারে তখন প্রচুর মানুষের ভিড় ছিল। মুখঢাকা দুই যুবক মোটরসাইকেল থেকে নেমে আচমকাই গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে সবাই দিগ্বিদিক ছুটে পালায়। এরপর ভিড় কমে গেলে ওই মহিলার দিকে ছুটে গিয়ে তাকে গুলি করে বন্দুকধারীরা।
এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন মিনা। এছাড়া আরিয়ানা টিভি, সামশাদ টিভিসহ একাধিক টিভি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে সাংস্কৃতিক উপদেষ্টার কাজ করতেন মিনা। নানারকম সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন মিনা।
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

