আফগান যুদ্ধে দুই সন্তান হারানো মায়ের আকুতি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
আয়শা আক্তার। আফগানিস্তানের এই নারী দেশটিতে সদ্য শেষ হওয়া যুদ্ধে তার দুই ছেলেকে হারিয়েছেন। সন্তান হারা এই মা বলেছেন, আফগানদের শান্তির সুযোগ গ্রহণ করা উচিত যাতে, আর কোনো মা’কে সন্তান হারানোর শোক সহ্য করতে না হয়, কোনো নারী বিধবা না হন, কোনো সন্তান পিতৃহারা না হন।
আফগানিস্তান গত চার দশক যুদ্ধের মধ্য দিয়ে গেছে। এই যুদ্ধে দেশটির লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাশ মানুষ, ধ্বংস হয়ে গেছে অর্থনৈতিক ভিত্তি।
গত আগস্টে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সৈন্য প্রত্যাহারের মাধ্যমে আফগানিস্তানে যুদ্ধ আপাতত সমাপ্ত হয়েছে। বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবান দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে।
৪৫ বছর বয়সী নারী আয়শা আফগানিস্তানের পশ্চিমা ফারাহ শহরের রাজ গ্রামের বাসিন্দা। দেশটির স্থানীয় পাজহোক নিউজকে দুইসন্তান হারানো এই বলেন, আফগানিস্তানের যুদ্ধ তাকে অবর্ণনীয় কষ্ট দিয়েছে। এই কষ্ট তাকে আজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে।
এই মা বলেন, যুদ্ধ তার দুই সন্তানকে কেড়ে নিয়েছে। তিনি আশঙ্কা করেন, তার তৃতীয় সন্তান মোহাম্মদকেও হত্যা করা হবে।
পাজহোক নিউজের খবর অনুসারে, দুই বছর আগে ফারাহ শহরের রাজ গ্রামটি আফগানিস্তানে যুদ্ধরত যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে পড়ে যায়।
আয়শা বলেন, তার দুই সন্তান সেনা সদস্য হিসেবে কাজ করতেন। তারা গ্রামেই বসবাস করতেন। কিন্তু যুদ্ধ তীব্র হওয়ার পর তারা প্রাদেশিক রাজধানীতে স্থানান্তরিত হন।
সন্তান হারানোর শোকে কাতর এই মা বলেন, যুদ্ধ আমার দুই সন্তানের জীবন নিয়েছে, এটা আল্লাহর সিদ্ধান্ত। তবে যুদ্ধ শেষ হলেও তার হৃদয়ে এখনো যুদ্ধের ভয় বিরাজ করছে বলেও জানান তিনি।
তবে আফগানিস্তানের যুদ্ধ সমাপ্তি এই মা’কে কিছু হলেও স্বস্তি দিয়েছে। তিনি এখন তার তৃতীয় সন্তান মোহাম্মদকে নিয়ে গ্রামে বসবাস করছেন। তার ছেলে গ্রামে একটি মুদি দোকান দিয়েছে।
আফগান যুদ্ধে দুই ছেলে হারানো এই নারী বলেন, এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। কারণ, এখন কোনো যুদ্ধ নেই, এখন কোনো আক্রমণ কিংবা বিস্ফোরণে ভয় নেই।
যুদ্ধে দুই সন্তান হারিয়েছেন বারবার এটা স্মরণ করে এই মা বলেন, আমার ছেলে মোহাম্মদ যুদ্ধ থেকে বেঁচে গিয়েছে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। দেশে এখন কোনো সংঘর্ষ নেই, বিস্ফোরণ নেই এতে আমি খুশি।
তিনি বলেন, আফগানদের অবশ্যই শান্তির এই সুযোগ গ্রহণ করা উচিত। তাহলে কোনো মা আর সন্তান হারা হবে না, কোনো নারী বিধবা হবে না এবং সন্তানরা হারাবে না তাদের বাবাদের।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











