ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৫:৫২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

আফিফা উদ্ধার, অপহরণকারী উধাও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৯ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

শেষ পর্যন্ত উদ্ধার করা হল নুসরাত জাহান আফিফাকে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তবে অপহরণকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।




দিনাজপুরের ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ বাগদা বাজার এলাকার পাশে অভিযান চালালে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অপহরণকারীরা শিশু নুসরাত জাহান আফিফাকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় শিশুটি রাস্তার পাশে কান্নাকাটি করছিল।



এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, শিশুটি উদ্ধার হলেও অপহরণকারীদের আটক করতে এখনও অভিযান অব্যাহত আছে।



গত শনিবার (২জুন) দুপুর ১টার দিকে আফিফাকে নিয়ে মা নাহিদা আক্তার, নানি সাগরিকা বেগম ও মামি মারুফা রাণীগঞ্জ হাটে ঈদের কেনাকাটা করতে যান। তারা বাজারে সাজু গার্মেন্টসে কাপড় দেখার সময় তাকে অপহরণ হয় করা হয়।