ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:৪৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

আফ্রিকান রাষ্ট্র তিউনিসিয়ায় নেকাব নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় নিষিদ্ধ করা হয়েছে নেকাব। আত্মঘাতী বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ এ ঘোষণা দেন।

বিবিসি বলছে, শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নেকাব নিষিদ্ধ করে একটি সরকারি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। 

চাহেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বা প্রশাসনিক ভবন ও প্রতিষ্ঠানে নেকাব পরে শুধু চোখ বের করে মুখের বাকি অংশ ঢেকে কারো প্রবেশ নিষিদ্ধ করা হলো। 

নিরাপত্তা জানত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত ২৭ জুন দেশটির রাজধানী তিউনিসে তিনটি আত্মঘাতী বোমা হামলার পর এ সিদ্ধান্ত নেয়া হলো। ওই হামলাকারী নেকাব পরা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এদিকে নিষেধাজ্ঞাটি যেন সাময়িক হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

২০১১ সাল পর্যন্ত তিউনিসিয়ায়  হিজাব, নিকাব, মাথার স্কার্ফ সবই নিষিদ্ধ ছিল।  দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সরকার প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলীর পতনের পর ফের নেকাব পরার অনুমতি দেয়া হয়।