ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৩:২১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

আফ্রিকায় ভয়াবহ বন্যায় ১১৫ জনের প্রাণহানি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার বেশ কয়েককটি দেশে ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। চলমান এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইতোমধ্যে দুর্ভোগে রয়েছেন অঞ্চলগুলোতে বসবাসরত প্রায় ৮ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। বন্যা দুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা চেয়েছে জাতিসংঘ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এবারের প্রবল বর্ষণ আর সৃষ্ট বন্যায় মোজাম্বিকে ৬৬ জন, মালাওয়িতে ৪৫ জন এবং দক্ষিণ আফ্রিকায় আরও প্রায় ৪ জনের প্রাণহানি ঘটে।

মোজাম্বিক মন্ত্রিসভার মুখপাত্র এনা কোমোয়ানা জানান, ‘ইদাই’ নামক ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সরকারের পক্ষ থেকে জরুরি সতর্কতাও জারি করা হয়েছে। তিনি আরো জানান, দুর্যোগে ইতোমধ্যে প্রায় ৫ হাজার ৭৫৬টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। যার ফলে দুর্ভোগে রয়েছে ১৫ হাজার ৪৬৭টির বেশি পরিবারের প্রায় দেড় লাখ মানুষ। মালাওয়িতেও ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে বহু পরিবার।

-জেডসি