ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:০৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আবারও চেম্বার আদালতে নৌকা প্রার্থী শাম্মী 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশাল -৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ তার প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য ফের চেম্বার আদালতে আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন।
আজ-ই চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ ডিসেম্বর একই আদালতে আবেদন করেছিলেন শাম্মী।
এদিকে গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল রেখে শাম্মীর রিট খারিজ করে দেন বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
অন্যদিকে ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হয় শাম্মীর। আপিল আবেদন শুনানি করে এমন রায় দেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন শাম্মী। তার আগে শাম্মী এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন ইসিতে।
এদিকে শুনানি শেষে শাম্মীর প্রার্থিতা বাতিল হলেও বহাল থাকে পঙ্কজের। শাম্মী অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ করেছিলেন পঙ্কজ। নির্বাচন কমিশন বর্ণিত আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দেয়।
 
ইসির নির্দেশনানুযায়ী, ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় শাম্মীর দেশটির দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বর ইসি সচিবালয়ে পাঠানোর পর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে পঙ্কজের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছিলেন শাম্মী।