ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:২৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আবাসিক হোটেল থেকে নারীসহ ৩১ জন আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শুক্রবার অভিযান চালান ডিবি পুলিশ। নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল এবং চরপাড়া ও বাইপাস এলাকার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অনেক অভিযোগ আছে। এ ব্যাপারে এসব হোটেল ও রিসোর্টের মালিকদের সতর্ক করা হচ্ছে। তারপরও যদি এসব কার্যকলাপ চলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গ্রেফতার ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম।