আমদানি অব্যাহত, তবুও বাড়ছে আলুর দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে, তবুও বৃদ্ধি পেয়েছে দাম। তিনদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে ভারতীয় আলু কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন আলু কিনতে আসা পাইকাররা। দেশি আলুর থেকে ভারতীয় আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে হিলির মোকামে ও খুচরা বাজারে গিয়ে জানা যায়, ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে বন্দরের পাইকারী মোকামে বিক্রি হচ্ছে এবং হিলির খুচরা বাজারে দেশি বড় জাতের আলু ৫৪ টাকায় এবং ছোট জাতের আলু ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে আলু কিনতে আসা আতিকুর রহমান বলেন, দেশের বাজারে তো সব নিত্যপণ্যের দামেই আগুন। আমরা কোন জিনিসপত্র কিনে শান্তি পাচ্ছি না। আজ একটু কম দামে কিনলেও দুই দিন পর তা আবার বেশি দামে কিনতে হচ্ছে। অন্যদিকে বাজার নিয়মিত মনিটরিং এর কোন ব্যবস্থা নেই। যে যার মত পারছেন নিত্যপণ্য বিক্রি করছেন। আর আমরা সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছি। আগে আমরা দেখেছি দেশি পণ্য আ আলুর দাম বেশি হতো আর আজ দেখতেছি ভারতীয় আলুর দাম বেশি। তাহলে অবশ্যই আলু আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এই জন্য প্রশাসনকে সচেতন হতে হবে।
হিলি বাজারের আলু বিক্রেতা রায়হান হোসেন বলেন, বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে আলুর দাম বেশি। সেখানে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। যার কারণে দেশি কৃষকরা দেশি আলুর দাম বৃদ্ধি করেছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।
হিলি কাস্টমস এর তথ্য মতে গত তিন দিনে ভারতীয় ৫২ ট্রাকে ১ হাজার ৩৭৫ মেট্রিকটন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






