আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সা’দ কান্ধলভীর অনুসারী) শুরু হয়েছে শুক্রবার (২০ জানুয়ারি)। ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার নামাজ আদায় করা হবে।
এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসরের পর থেকেই অনানুষ্ঠানিকভাবে মাওলানা আব্দুস সাত্তারের জিম্মাদারিতে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এ পর্বে দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশি মুসল্লিরাও অংশ নিয়েছেন। শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য শুরু হয় মূল ইজতেমার আনুষ্ঠানিকতা।
এবারের ইজতেমায় প্রায় দশ হাজারের মতো বিভিন্ন দেশ থেকে বিদেশি মুসল্লিরা ইজতেমায় যোগ দেবেন বলে প্রত্যাশা করছেন ইজতেমা আয়োজক কর্তৃপক্ষ।
ইজতেমার দ্বিতীয় পর্বে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক প্রহরায় ব্যস্ত আছেন। ইজতেমার দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকতা শুরুর আগে ময়দানে এসে পৌঁছান আদি তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা সা’দ কান্ধলবীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলবী, মাওলানা সাঈদ কান্ধলবী, মাওলানা ইলিয়াস কান্ধলবী, এবং তার মেয়ের জামাতা মাওলানা হাসান। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ময়দানে প্রবেশ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার দ্বিতীর পর্বের মিডিয়া সমম্বয়কারী মো. সায়েম, তিনি জানান, ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর আগেই বৃহস্পতিবার বাদ জোহর বয়ান মুরু করেন নিজাম উদ্দিন মারকাজের মাওলানা ফারুক এবং তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী।
তিনি আরও জানান, শুক্রবার জুম্মার নামাজ পড়াবেন দিল্লির মাওলানা সা’দ কান্ধলবীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলবী। পরে বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম। আসর বাদ নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাঈদ বিন সা’দ বয়ান করবেন এবং তার তরজমায় থাকবেন মুফতি আজিমুদ্দিন। মাগরিব বাদ মাওলানা ইউসুফ বিন সা’দ এবং তা বাংলায় তরজমা করবেন মাওলানা ইউসুফ।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











