ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:৪১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

আমরা শান্তি ও সম্প্রীতির ঢাকা গড়তে চাই:শেরীফা কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, ‘উন্নয়ন ও অগ্রগতির জন্য লাঙ্গলে ভোট দিন।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে দক্ষিণখান ইউনিয়নের দেওয়ান বাড়ি, ফায়েদাবাদ, চালাবন, মুক্তিযোদ্ধা রোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে তিনি এ সব কথা বলেন।

শেরীফা কাদের বলেন, ‘আমরা সহনশীল রাজনৈতিক পরিবেশে বিশ্বাসী। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-১৮ আসনে উন্নয়ন করতে চাই। তিনি বলেন নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদক মুক্ত পরিবেশ উপহার দেবো। জ্ঞান সম্বৃদ্ধ জাতি গড়তে শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবো। সরকারের সহায়তায় স্কুল, কলেজ গড়তে কাজ করবো। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের সহায়তায় একটি বড় হাসপাতাল নির্মানে কাজ করবো। বেকারত্ব দূর করতে একাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়তে চেষ্টা করবো। আমরা শান্তি ও সম্প্রীতির ঢাকা -১৮ গড়তে চাই।’