ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

আমাজনে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোও শুক্রবার আমাজন রেইনফরেস্টে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন।

বিশ্বের বৃহত্তম এই রেইনফরেস্টে আগুনের কারণে বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট এই অনুমোদন দিলেন।

তিনি কেবিনেটের জরুরি বৈঠকে শুক্রবার আমাজনের আগুন নিয়ন্ত্রণ ও ওই অঞ্চলের ফৌজদারী অপরাধ দমনে সহায়তার জন্যে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেন।

ব্রাজিলের সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত আমাজনে ৭৬ হাজার ৭২০টি আগুন লাগার ঘটনা ঘটেছে যা ২০১৩ সালের পর সর্বোচ্চ।

গত বুধ ও বৃহস্পতিবারের মধ্যে আমাজনে আরো প্রায় ৭শটি আগুন লেগেছে বলে ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) জানিয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞরা আমাজন অঞ্চলে দ্রুত বনাঞ্চল ধ্বংসকে এর জন্যে দায়ী করেন।

কিন্তু দেশটির প্রেসিডেন্ট এ আগুনের জন্যে খরাকে দায়ী করেন। এক সপ্তাহ আগে এ বিষয়ে এনজিওদের দিকেও অভিযোগের আঙুল তোলেন তিনি।