ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২:৪৭:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২২ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন, আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে। এই সময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চলমান করোনা এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত গোটা বিশ্বকেই একটি অস্বস্তিকর অবস্থার মুখোমুখি করেছে। সরবরাহ চেইন ভেঙে পড়েছে। খাদ্যশস্যের উৎপাদন এবং পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে পরিবহন ভাড়া। ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে পদ্মা সেতু উদ্বোধন, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি, মেট্রোরেল, কর্ণফুলী টানেল উদ্বোধন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।