ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৫১:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

আমি থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পশ্চিমবঙ্গের ‍মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এনআরসিকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। অপপ্রচারে কান দেবেন না। আমি থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। দিল্লি থেকে ফিরে এনআরসি নিয়ে এই মন্তব্য করেন মমতা। তবে এনআরসি না হলেও ভোটার তালিকায় নাম তুলে রাখার অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও ডিজিটাল রেশন কার্ড নিয়ে এনআরসি গুজব ছড়িয়েছে। তবে এ নিয়ে রাজ্যবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে শুক্রবার স্পষ্ট জানিয়েছেন মমতা। তিনি বলেন, কিছু অপপ্রচার চলছে। বাংলায় এনআরসি নিয়ে দিল্লিতে কথা হয়নি। রাজনৈতিক কারণে বাংলায় এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে। উস্কানিমূলক কথা বলছে। এতে মানুষের হৃদয়ে দুঃখ লাগছে।

তার রাজ্যে এনআরসি হবে না বলেও পশ্চিমবঙ্গের মানুষদের আশ্বস্ত করেছেন মমতা। তিনি বলেন, বাংলার মানুষকে আশ্বস্ত করবো, কোনও এনআরসি হবে না এখানে। আমাকে বিশ্বাস করেন তো! এনআরসি নিয়ে রাজনৈতিক প্রচার করছে। এটা রাজনীতির হাতিয়ার। বাংলায় প্রশ্নই আসে না। হবে না হবে হবে না।

মমতা বলেন, ভয় পেয়ে লাইনে দাঁড়ানো। ভয় পেয়ে শরীর খারাপ করা। চিন্তা করার কোনও কারণ নেই। ভোটার তালিকায় নাম রয়েছে। নিজের নামে জমি-বাড়ি আছে, আবার কী চাই? ভোট দেওয়া মানে নাগরিক, এটাই তো আপনার সম্বল। এটা ডিজিটাল রেশন কার্ড। এটা সুযোগ দেয়া হচ্ছে। এটার সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই। চিন্তার কারণ নেই। আপনাদের কারও গায়ে হাত দিতে গেলে মমতার গায়ে হাত দিতে হবে। আপনাদের পাহারাদার ছিলাম, থাকবো।

তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনুরোধ করেছেন মমতা। তার ভাষায়, একটু চেক করে নিন। ভোটার লিস্টে নামটা তুলে রাখবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে কোনও কথা হয়নি বলে আরও একবার জানিয়েছেন মমতা। তার কথায়, আসামে এনআরসির জন্য কত মানুষ মারা গেছে। সেটি বলতেই তো দিল্লি গেলাম। বিষয়টি দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই বলে এলাম দিল্লি গিয়ে।


-জেডসি