ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

আমি বেঁচে থাকতে এই আইন বাস্তবায়ন হবে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাতীয় নাগরিকপঞ্জি-এনআরসির বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বেঁচে থাকতে এই আইন বাস্তবায়ন করতে দেবো না। বাস্তবায়ন করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। তিনি বলেন, আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমরা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি মানি না। ধর্ম যার যার আপনার, সংবিধান সবার। সিএবি প্রত্যাহার করতে হবে। যত ক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১ টায় তৃণমূলের প্রতিবাদ মিছিল শেষে জনতার উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি।

মোদির উদ্দেশ্যে মমতা বলেন, আমরা সবাই নাগরিক। আপনি আবার কিসের নাগরিকত্ব দেবেন?’ এ সময় সেখানে উপস্থিত জনতার কাছে মমতা জানতে চান, ‘আপনারা ভোট দেন না? ভোটার তালিকায় আপনার নাম নেই? আপনার ছেলেমেয়ে স্কুলে পড়ে না?

বিজেপি টাকা দিয়ে নাশকতা করাচ্ছে অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেন, আমরা প্রতিহিংসা সমর্থন করি না। আমার কাছে প্রমাণ আছে, আপনাদের-আমাদেরই কেউ কেউ বিজেপির টাকা খেয়ে এ দিক ও দিক আগুন জ্বালাচ্ছে।

এ সময় ট্রেনে আগুন না দেবার অনুরোধ জানিয়ে মমতা বলেন, কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না। অধিকাংশ ট্রেন ভারত সরকার বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বার বার বলছি, ট্রেনে আগুন দেবেন না। পোস্ট অফিসে আগুন দেবেন না। রাস্তায় আগুন দেবেন না। যারা আপনার পক্ষে রয়েছেন, তাদের সমস্যা ফেলছেন কেন?

এ সময় মমতা সবাইকে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলা দখলের পরিকল্পনা বানচাল করার আহ্বান জানান।

-জেডসি