আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয় থেকে কোনোমতে রক্ষা পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল। এরপরই অনেকে তৃণমূলের এমন ফলাফলের কারণ হিসেবে মুসলিমদের অতিরিক্ত তোষণকে দায়ী করেছে। তবে এমন অভিযোগের পাল্টা জবাব হিসেবে মমতা বলেছেন, ‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত’৷
রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফল মমতাকে হতাশ করেছে৷ ২২টি আসনের থেমে গিয়েছে তৃণমূল৷ অন্যদিকে আসন সংখ্যা ২ থেকে ১৮টি তে বাড়িয়ে নিয়েছে বিজেপি৷ একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেছেন, বিজেপির এই সাফল্য বা তৃণমূলের পতনের অন্যতম কারণ মেরুকরণের রাজনীতি৷
এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি৷ ভোটের ফলাফলেও যা স্পষ্ট৷ ফলাফল প্রকাশের দু’দিন পর সাংবাদিক সম্মেলন করে মমতা নিজের মন্তব্যের মাধ্যমেই তোষণের রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি৷ আপনারাও আসবেন৷ আমি তো মুসলমানদের তোষণ করি৷ ১০০ বার যাব৷ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’
লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৩৩টি সভা করেছেন৷ প্রতিটি সভাতেই তারা মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে সরব হয়েছেন৷ মোদি-শাহের দাবি, বাংলাদেশ থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তারাই মমতার ভোটব্যাংক।
বিজেপি ও বামজোটের এমন অভিযোগের জবাবে মমতা বলেন, ‘আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে৷ মনে রাখবেন, মমতা মমতাই থাকবে৷ নিজেকে কোনওদিন বদলাবে না৷’
রাজ্যের ১২টি মুসলিম অধ্যুষিত লোকসভার আসনের ৯টিতে ভালো ফল করেছে তৃণমূল৷ স্বাভাবিকভাবেই, মুসলিম ভোটব্যাংকের দিকেই যে আগামী নির্বাচনে তাকিয়ে থাকবেন মমতা তা শনিবার আরও একবার পরিষ্কার হয়ে গিয়েছে৷
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











