আমের সঙ্গে যা খেলে হতে পারে মারাত্মক বিপদ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চলছে আমের মৌসুম। গরমে জীবন অতিষ্ঠ হলেও আমপ্রেমীদের জন্য এই সময়টা বেশ উপভোগ্য। রসালো আর মিষ্টি স্বাদের পাকা আম অনেকেরই সকালের নাশতা থেকে শুরু করে রাতের খাবারেও থাকে। আম খেলে ভালো থাকে মন ও শরীর। এমনটাই দাবি আমপ্রেমীদের।
তবে কিছু খাবার রয়েছে যেগুলো আমের সঙ্গে খেলে বিপদ হতে পারে। এমন কিছু খাবার সম্পর্কে চলুন জেনে নিই-
পানি
ফল খেয়ে পানি খেতে এমনিতেই বারণ করা হয়। আম খেয়ে পানি খাওয়া আরও মারাত্মক হতে পারে। আম খাওয়ার পরপরই পানি খেলে বুকজ্বালা, বদহজমের পাশাপাশি পেটের নানা সমস্যা হতে পারে। আম খাওয়ার অন্তত আধা ঘণ্টা পরে পানি পান করুন। এর আগে নয়।
তেল-মশলাদার খাবার
গরমে দুপুরে জমিয়ে ভূরিভোজের পর আয়েশ করে আম খান অনেকেই। কিন্তু তেল মশলাদার খাবার খাওয়া শেষে আম খেলে হিতে বিপরীত হতে পারে। আমে থাকা অ্যাসিড মশলার সঙ্গে বিক্রিয়া করে হজমের গোলমাল সৃষ্টি করে।
দই
চিড়া, দই, আম, কলা একসঙ্গে মেখে খেতে ভালোবাসেন অনেকেই। রয়েছে প্রিয় খাবারের তালিকায়। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, আমের সঙ্গে দই খাওয়া একদমই উচিত নয়। দুটো খাবার একসঙ্গে খেলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। এমনকি আম খাওয়ার পরপরই দই খেতে বারণ করা হয়। এতে পেটের সমস্যা দেখা দিতে পারে।
করলা
গরমের দিনে খাবার পাতে করলা ভাজা কিংবা করলার ডাল থাকেই। আর শেষ পাতে থাকে আম। জানেন কি, আমের সঙ্গে করলার এই যুগলবন্দি শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। করলা আর আম কাছাকাছি সময়ে খেলে বমি, মাথাঘোরা, পেট খারাপের আশঙ্কা দেখা দিতে পারে।
নরম পানীয়
আম খাওয়ার পর ভুলেও ঠান্ডা কোমল পানীয় মুখে তুলবেন না। কারণ আম এবং এই ধরনের পানীয় দু’টোতেই চিনির পরিমাণ অনেক বেশি থাকে। ফলে এই দু’টি জিনিস একসঙ্গে খেলে হঠাৎই শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। যা শরীরের জন্য ক্ষতিকর।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






