ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১৭:৫১:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

আরও কয়েকদিন থাকতে পারে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী তিন দিনের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৃদু ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত এবং বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৩ দশমিক ০, ময়মনসিংহে ১০ দশমিক ০, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, সিলেটে ১৪, রাজারহাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজারহাটসহ রংপুর ও রাজশাহী বিভাগে শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। সেখানে তীব্র শীত পড়েছে।