ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৪:০৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

আরও খারাপ হতে পারে করোনা পরিস্থিতি: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। এ মুহুর্তে সব দেশ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে মহামারী আরও খারাপ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (১৩ জুলাই) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বের অনেক বেশি দেশ ভুল পথে হাঁটছে। আর এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে। পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরও খারাপের দিকে যাবে।”

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়াল্ডোমিটার এর পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ লাখ ৭৩ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেব্রিয়েসুস বলেন, রোববার বিশ্বে নতুন আক্রান্ত ২৩০,০০০ জনের মধ্যে ৮০ শতাংশ সংক্রমণ ঘটেছে ১০ টি দেশে। আর ৫০ শতাংশ ভাইরাস সংক্রমণ ঘটেছে মাত্র দুটি দেশে। সবেচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা দেশ দুটি হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল।

-জেডসিৃ