ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১১:৫৬:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার বাতাসের মান আজও স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা ও অসুস্থ ব্যক্তিদের জন্য দূষিত বাতাস বেশি ঝুঁকিপূর্ণ। 

শুক্রবার সকালে বায়ুমান সূচকে ঢাকার বাতাসকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে আইকিউএয়ারের হালনাগাদ তথ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১১৫। বাতাসে প্রধান দূষক হিসেবে রয়েছে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫, যার ঘনত্ব প্রতি ঘনমিটারে ৪১ মাইক্রোগ্রাম।

এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় সউদী আরবের রাজধানী রিয়াদের অবস্থাও উদ্বেগজনক। আইকিউএয়ারের তথ্যে শহরটির বায়ুমান সূচক ২২৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়।

বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। দূষিত বাতাসে দীর্ঘক্ষণ অবস্থান করলে শ্বাসতন্ত্রের নানা সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।