আরও ১৫ দিন বাড়ছে রিটার্ন জমার সময়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে দুই দফা সময় বাড়িয়েও প্রত্যাশিত আয়কর রিটার্ন জমা পড়েনি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। সেজন্য ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ–সংক্রান্ত আদেশ জারি হতে যাচ্ছে বলে জানিয়েছে এনবিআরের দায়িত্বশীল এক সূত্র।
জানা গেছে, রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিটার্ন জমার সময় বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ এরই মধ্যে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
বর্তমানে ১ কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন দেশে। তাদের মধ্যে প্রতি বছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন। চলতি বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়।
গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে গত ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান।
এদিকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রায় ৩৪ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে বলে জানা গেছে এনবিআর সূত্রে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






