আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবিতে পৌঁছেছেন।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় (বাংলাদেশ সময় ৯টার কাছাকাছি) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি আরব আমিরাতে পৌঁছে।
প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরকালে-উভয় দেশই বিদ্যমান সম্পর্ককে একটি সমন্বিত অংশীদারিত্ব ও গভীর রাজনৈতিক যোগাযোগে উন্নীত করতে আগ্রহী। পাশাপাশি এই সফরকালে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং সহযোগিতার অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলোও অগ্রাধিকার পাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর তেলসমৃদ্ধ এই দেশটিতে সফরকালে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরিত হতে পারে।
তিনি আরও বলেন, ‘কিন্তু, এই সমঝোতা স্মারকগুলো এখনো চূড়ান্ত হয়নি।’
এই সফরকালে প্রধানমন্ত্রী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি)’র দুবাই এক্সপো পরিদর্শন করবেন এবং আন্তজাতিক নারী দিবস উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনার অংশ নিবেন।
পরে, তিনি ডিইসি-তে বাংলাদেশ প্যাভিলিয়ন ও ইউএই প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।
বাংলাদেশ প্রধানমন্ত্রী ডিইসি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সাথে বৈঠক করবেন।
৯ মার্চ শেখ হাসিনা আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা শেখা ফাতিমা বিনতে মুবারকের সাথে বৈঠক করবেন।
ঐদিন সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো. আবু জাফর আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।
১০ মার্চ প্রধানমন্ত্রী সকালে এফএও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক-এ যোগ দেবেন। সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের যৌথ আয়োজনে এক বিজনেস ফোরামে যোগ দিবেন।
১১ মার্চ সফরের শেষ দিনে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক অভ্যর্থনায় যোগ দিবেন।
এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশী কমিউনিটি পরিচালিত ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ’ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি-প্রস্তর স্থাপন করবেন।
১২ মার্চ প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিজি-১৩০২ এর একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরবেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











