আরব আমিরাতে প্রথম হিন্দু মন্দির নির্মাণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত ক্রমেই হয়ে উঠছে বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের চাইতে একটু আলাদা আরব আমিরাত। বিশেষ করে বাণিজ্য নিয়ে দেশটির উদার দৃষ্টিভঙ্গি বিশ্বদরবারে আলাদা করে পরিচিতি দিয়েছে। আবার পর্যটন কেন্দ্র হিসাবে দেশটির চাহিদা বাড়ছে প্রতিদিনই। সেই সঙ্গে বিনোদনেরও অন্যতম তীর্থস্থান মধ্যপ্রাচ্যের এ দেশ।
আমিরাতের সঙ্গে ভারতের রয়েছে গভীর বাণিজ্য সম্পর্ক। তাই ভারতের সঙ্গে সব সময়েই উষ্ণ বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে চলে আমিরাত। বন্ধুত্বের এই সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে আবুধাবিতে নির্মাণ হচ্ছে দেশটির প্রথম হিন্দু মন্দির। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও, আংশিকভাবে চালু হয়ে গেছে মন্দিরটি।
আসছে অক্টোবরে জমকালো উদ্বোধন করার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরইমধ্যে দেখে এসেছেন আবুধাবির মন্দিরটি। এটি তৈরিতে ব্যবহার করা হচ্ছে না কোনও লোহা। বেলেপাথর দিয়ে নির্মিত হচ্ছে আবুধাবির এই মন্দিরটি। মন্দিরটি তৈরিতে লেগেছে প্রায় ২২৫০ টন পাথর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্দিরটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সুবিশাল এই মন্দিরে রয়েছে ১৬ দেবতার মূর্তি। ৯ দিনের বিশেষ পূজাপাঠের মাধ্যমে প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে মূর্তিগুলোর। আগস্টের শেষদিকে প্রতিষ্ঠা করা হয়েছে শিখদের ধর্মগ্রন্থ- গ্রন্থসাহেব।
আবুধাবির জেবেল আলি গ্রামে তৈরি হয়েছে এই মন্দির। তবে শুধু এই হিন্দু মন্দির নয়, এর আগেও জেবেল গ্রামে তৈরি হয়েছে বহু গির্জা। বর্তমানে প্রায় ১৪ জন পুরোহিত যুক্ত আছেন ওই মন্দিরের সঙ্গে। সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলছে মন্দিরের কার্যক্রম।
সূত্র: ইন্টারনেট
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



