আরশি খানকে ধর্ষণের হুমকি!
আপডেট: ০৬:৪৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সর্ম্পকের কথা 'স্বীকার' করে আলোচনায় আসা আরশি খানকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় এই মডেল-অভিনেত্রী শনিবার সকালে এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন।
ভারতের স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে মন্তব্যের জন্য তারই সমর্থকরা আরশিকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
টুইটারে আরশি বলেন, রাধে মাকে নিয়ে মন্তব্যের জন্য তার সর্মথকেরা ফেসবুক ও টুইটারে আমাকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছে। আমার মুখে অ্যাসিড নিক্ষেপেরও হুমকি দেওয়া হয়েছে।
পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে আরশির সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছিল নানা মহলে। সম্প্রতি সেই জল্পনাকেই স্বীকার করে আলোচনায় আসেন আরশি খান।
আরশি টুইটারে বলেন, 'আফ্রিদির সঙ্গে আমার যৌন সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালবাসার।'
চলতি মাসের প্রথম সপ্তাহে স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে আলোচিত অভিনেত্রী আরশি বলেন, মধুচক্র চালান রাধে মা।
আরশি দাবি করেন, রাধে মার প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এই মধুচক্রের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাবও দেওয়া হয় তাকে।
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









