আরেক বাসযোগ্য পৃথিবীর সন্ধান
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৬ মে ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
পৃথিবীর চেয়ে কিছুটা ছোট আকৃতির একটি ‘বাসযোগ্য’ গ্রহের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে বিজ্ঞানীদের দুটি দল। ‘তাত্ত্বিকভাবে বাসযোগ্য’ ওই গ্রহটি সৌর পরিবারের শুক্রের চেয়ে বড় এবং প্রায় ৪০ আলোকবর্ষ দূরে একটি ছোট্ট নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণরত। খবর সিএনএনের
গ্লিসি ১২বি নামে গ্রহটি যে শীতল লোহিত বামন নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে, সেটি আকারে আমাদের সূর্যের মাত্র ২৭ শতাংশ। এর উত্তাপ সূর্যের মাত্র ৬০ শতাংশ। নক্ষত্রটি সূর্যের চেয়ে বেশ ছোট হওয়া সত্ত্বেও বিজ্ঞানীরা মনে করেন, এর গ্রহটি বাসযোগ্য হতে পারে। কারণ, নক্ষত্র থেকে গ্রহটি উপযুক্ত দূরত্বে রয়েছে, যেখানে তরল পানি থাকারও সম্ভাবনা আছে। মাত্র ১২ দিন ৮ ঘণ্টায় গ্রহটি একবার তার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে।
গ্রহটিতে কোনো বায়ুমণ্ডল আছে কিনা, তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর পৃষ্ঠদেশের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বলে তারা জেনেছেন। টোকিওর অ্যাস্ট্রোবায়োলজি সেন্টারের সহকারী অধ্যাপক মাসায়ুকি কুজুহারা বলেন, পৃথিবীর আকারের ওই গ্রহটি অনেকটা কাছাকাছি দূরত্বে রয়েছে।
আরেক জ্যোতির্বিদ ইউনিভার্সিটি অব অ্যাডিনবার্গের ডক্টরেটের শিক্ষার্থী ল্যারিসা প্যালিথর্প এটিকে ‘গুরুত্বপূর্ণ আবিষ্কার’ বলে বর্ণনা করেন। বিজ্ঞানীরা নিশ্চিত নন, ঠিক কী দিয়ে গ্রহটির বায়ুমণ্ডল গঠিত। সেখানে পানির উপস্থিতি আসলে আছে কিনা, সেটিও তারা নিশ্চিত হতে পারেননি। ল্যারিসা বলেন, তারা ওই গ্রহে গ্রিনহাউস প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন। তবে পানির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


