ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:০৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেষ ষোলোয় মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুটা ছিল হতাশার। মেসির পেনাল্টি মিস হওয়ার পর কালো মেঘ ভর করে দলটির আকাশে। যদিও এই গল্পের শেষটা সবাইকে চমকে দিয়েছে। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। মেসি নিজে এই ৩ গোলের মধ্যে একটি করেছেন, আরেকটি করিয়েছেন। আর্জেন্টিনার অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনে উজ্জীবিত দলটির সমর্থকরা।   

তবে ম্যাচ রেফারিং ও ভিএআরের দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে পরাজিত দল মিসর। দলটির কোচ হোসাম হাসানের দাবি—৬২ মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে এসব বিষয় নিয়ে চলছে তর্ক-বিতর্ক। আর্জেন্টিনার বিজয়ের পর দেশের শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা নিজেদের অনুভূতি ও ভাবনার কথা জানিয়েছেন।

চিত্রনায়ক ওমর সানী ব্রাজিলের সমর্থক। তার দল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপের খেলা নিয়মিত দেখেন। মিসরের কোচ হোসাম হাসানের ছবি সম্বলিত একটি ফটোকার্ড নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “সবকিছু এখন মার্কেটিং এবং টাকার খেলা। তারা চায় মেসি টিকে থাকুক। এখন অনেক কিছুই মাঠের বাইরে নির্ধারণ হয়, আজকে যা হয়েছে সম্পন্ন অন্যায়, এটাকে বিশ্বকাপ বললে ভুল হবে, এটি ফিফা মেসি বিশ্বকাপ।”  

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা লিওনেল মেসির ভক্ত। তার প্রতি মুগ্ধতা ও ভালোবাসার জন্যই আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক তিনি। আর্জেন্টিনার অবিশ্বাস্য বিজয়ের পর উল্লাস করতে দেখা যায় তার পোস্ট করা ভিডিওতে। উচ্ছ্বসিত পূর্ণিমা এক পোস্টে লেখেন, “আর্জেন্টিনার অসাধারণ একটি রাত! সারা বিশ্ব যখন ভেবেছিল খেলা শেষ, মেসি এবং তার যোদ্ধারা সত্যিকারের চ্যাম্পিয়নদের মতো দৃঢ়তা দেখালেন। সাহস, আবেগ এবং বিশ্বাস এক দর্শনীয় ভঙ্গিতে খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।”

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের বিজয়ের পর অশ্রুসিক্ত মেসির ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার বড় ভাই অভিনেতা চ্যালেঞ্জার, আমার ভাই ভাইজান শিখিয়ে দিয়েছিলেন—‘শুনো, ম্যারাডোনার দল আর্জেন্টিনা, সেই দল তুমি করবে।’ আমি তখন ক্লাস ফাইভে পড়ি। মাঝে আর্জেন্টিনার ধস নামলেও আর্জেন্টিনা ছেড়ে যাইনি, যাবও না।”

ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে আর্জেন্টিনা কিংবা তাদের সমর্থকদের প্রতি তার কোনো ঘৃণা নেই। আর্জেন্টিনার বিজয়ে উচ্ছ্বসিত তটিনী লেখেন, “এমন কামব্যাক আমার জীবনেও চাই।”

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব একজন ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থক ও মেসির ভক্ত। প্রিয় দলের বিজয়ের পর তৌসিফ মাহবুব তার ফেসবুকে মেসির ছবি পোস্ট দিয়েছেন। তাতে এই অভিনেতা লেখেন, “পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।” 

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে তার প্রিয় তারকা। তবে মেসিকেও সম্মান করেন। তাছাড়া পলাশের স্ত্রী আর্জেন্টিনার কট্টর সমর্থক। আর্জেন্টিনার বিজয়ের পর পলাশ ফেসবুকে লেখেন, “সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা। ধন্যবাদ ফিফা এবং রেফারি।”