আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ৪২ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভয়াবহ দাবানলে পুড়ছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। দাবানলের কবলে পড়ে ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার রাত থেকে আলজেরিয়ারের রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ এই দাবানলের সৃষ্টি হয় হয়ে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান।
বার্তা সংস্থা এপি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ শুরু হওয়া ভয়াবহ এই দাবানলে ২৫ সেনাসদস্য ছাড়াও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উদ্ধারকাজ চালাতে গিয়ে আগুনে পুড়ে মারা যান ২৫ সেনাসদস্য।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদুর রহমান চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন। এছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে বিমান ভাড়া করতেও অংশীদারদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আলজেরিয়ার রাজধানীর পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভয়াবহ দাবানলে ছারখার হয়ে যাচ্ছে ওই এলাকার বিভিন্ন স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় এলাকাগুলো ঢেকে গেছে।
বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ হওয়ায় তা পরিবেশের সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠছে।
দাবানল থেকে রক্ষা পেতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। দাবানলের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাসদস্যেরা। ইতোমধ্যে ১১০ জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধার করা এসব মানুষের মধ্যে নারী ও শিশুও আছে।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










