ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২১:০১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

আলবেনিয়ায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আলবেনিয়ার রাজধানী তিরানায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ধ্বংসাবশেষে এখনো আটকা পড়ে রয়েছে বহু মানুষ।  খবর- গালফ নিউজ।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, মঙ্গলবার সকালে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিলো রাজধানী তিরানা থেকে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠে এই ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কারণে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় আতঙ্কিত লোকজনকে ঘরবাড়ি ছেড়ে সড়কে ছুটে আসতে দেখা যায়। বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ায় ভবনের নিচে চাপা পড়ে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এখনো ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে বহু মানুষ।

এই ভূমিকম্প নিয়ে আলবেনিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ধ্বংসাবশেষে আটকে পড়াদের উদ্ধারে দমকল ও সেনা বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থলে কাজ করছে।

গত দুই মাসের মধ্যে ইউরোপের দেশটিতে এটি দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা। এর আগে, গত সেপ্টেম্বরে সেখানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিলো।

-জেডসি