আল আকসা রক্ষায় সাত বছরে ২৮ বার গ্রেফতার হন খাদিজা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
খাদিজা খোওয়াইস, যিনি পবিত্র মসজিদ আল-আকসা রক্ষায় দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ২৮ বার গ্রেফতার হয়েছেন। ইসরায়েলের হাত থেকে আল-আকসা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন মুসলিম এই নারী। তার বয়স ৪৪ বছর। ২০১৪ সাল থেকে গত ৭ বছরে আকসায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছেন খাদিজা। খবর সামিদাউন ডট নেটের।
খাদিজা খোওয়াইস জেরুজালেমের অধিবাসী। মসজিদুল আকসায় কোরআন শরিফ শিক্ষা দেন ফিলিস্তিনিদের। মসজিদের পাশেই পরিবারসহ বাস করেন তিনি। তার গোটা পরিবার মসজিদুল আকসার খাদেম। ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে তার। তারাও মসজিদুল আকসার সেবায় নিয়োজিত।
কোরআন শেখানোর কাজে ইসরায়েলি বাহিনীর হাতে বারবার আক্রান্ত হয়েছেন খাদিজা। তিনি ও তার পরিবার ইসরায়েলি কর্তৃপক্ষের মামলা ও গ্রেফতারের শিকার হয়েছেন। তবুও ভীত নন খাদিজা। কোরআন শিক্ষাসহ মসজিদুল আকসায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
এক সাক্ষাৎকারে খাদিজা খোওয়াইস বলেন, ইসরায়েলি ইহুদিরা মসজিদুল আকসা থেকে আমাদের যত দূরে সরিয়ে দেয় আমাদের বন্ধন তত দৃঢ় হয় এ মসজিদের সাথে। আমাদের বিশ্বাস তত বাড়ে। আমরা সত্যের ওপর আছি। তারা যত বেশি কঠোর হয় আমাদের বিশ্বাস তত দৃঢ় হয় যে, আমরা সঠিক পথে আছি। সূত্র : সামিদাউন ডট নেটের।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










