ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৩:০৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

আল জাজিরার নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ৬ জুন ২০২১ রবিবার

আল জাজিরার নারী সাংবাদিককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে।  ছবি : সংগৃহীত

আল জাজিরার নারী সাংবাদিককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে মারধর করা হয় এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। ইসরায়েলি পুলিশের হাতে গ্রেপ্তার ওই সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। তিনি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত।

জেরুজালেম থেকে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানিয়েছেন, বুদেইরিকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন পুলিশকে।

তিনি বলেন, ‘তাকে ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবদেল হামিদ আরও বলেন, ‘ইসরায়েলি পুলিশের চড়াও হওয়ার মতো কোনো ঘটনাই সেখানে ঘটেনি। তবুও তারা কেন বুদেইরির ওপর চড়াও হলো তা স্পষ্ট নয়।’

ইসরায়েলি পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর জন্য হয়রানির কারণ হতে পারেন, এমন সন্দেহে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।