ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৫:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

আশুলিয়ায় নিজ ঘরে দম্পতির লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার বুড়িবাজার এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফা পাইকের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও তার স্ত্রী খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার ( ২৩)। সোহাগ নতুন ডিইপিজেডে অপারেটর হিসেবে কাজ করতেন আর সাদিয়া ছিলেন গৃহিণী।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সোহাগ তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এ সময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগ ও সাদিয়ার মরদেহ উদ্ধার করেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর আসল কারণ জানা যাবে না বলেও জানান ওসি রিজাউল।

-জেডসি