ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৯:২১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

আসমাকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামি আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড়ের মাদরাসাছাত্রী আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি মারুফ হাসান বাঁধনকে আটকের দাবি করেছে পঞ্চগড় থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর আজ শুক্রবার দুপুরে রেল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পঞ্চগড় থানা পুলিশ।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আবু আক্কাস আহমদ জানান, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মারুফ হাসান বাঁধনকে আটক করা হয়েছে।

এদিকে আসমা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘বাঁচাও পঞ্চগড়’ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে তারা এ মানববন্ধন করেন।

-জেডসি