আসামে এনআরসি নিয়ে প্রতিবাদ জানালেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রথমবার অমিত শাহের সঙ্গে বৈঠকে বসে আসামে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, আসামে প্রকৃত নাগরিকদেরও জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে কথা হয়নি অমিত-মমতা বৈঠকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তার হাতে একটি চিঠি তুলে দিয়েছি। তাকে জানিয়েছি, এনআরসি তালিকা থেকে যে ১৯ লাখ মানুষ বাদ পড়েছেন, তাদের মধ্যে অধিকাংশই বাঙালি। এ ছাড়াও আছেন বহু গোর্খা, হিন্দিভাষী ও আসামের স্থানীয় মানুষ। বহু প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই দিকটা দেখা উচিত। সরকারিভাবে একটি চিঠি দিয়েছি।’ স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা শুনেছেন ও দেখবেন বলে আশ্বাস দিয়েছেন, এমনই দাবি করেন মমতা।
বাংলার বহু মানুষ এনআরসি নিয়ে চিন্তিত বলে জানান মুখ্যমন্ত্রী। তবে বাংলায় নাগরিকপঞ্জির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কোনও কথা হয়নি বলে জানান তিনি। তিনি বলেন ‘আগেই আমরা আমাদের স্ট্যান্ড জানিয়ে দিয়েছি। বাংলায় নাগরিকপঞ্জির দরকার নেই।’
পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কোনও কথা হয়েছে কি না প্রশ্ন করা হলে মমতা জানান, এ বিষয়ে বুধবার প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি বিবেচনা করবেন। সূত্র: টিওআই।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










