আসামে ভয়াবহ বন্যা; মৃতের সংখ্যা বেড়ে ৯২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের আসামে ভয়াবহ বন্যায় এই পর্যন্ত ৯২ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যটির ২৬ জেলায় বন্যাজনিত কারণে ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার সেখানে নতুন করে আরও সাতজনের মৃত্যু হওয়ায় এই পর্যন্ত ৯২ জনের প্রাণহানি হয়েছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছেন, মরিগাঁও জেলায় ৩ জন, বরপেটা ২, সোনিতপুর এবং গোলাঘাট জেলায় একজন করে মারা গেছে। মৃতদের মধ্যে ৬৬ জন বন্যায় ও ২৬ জন ভূমিধসে মারা গেছেন।
অসমের ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, সোনিতপুর, দারং, বাকসা, নলবাড়ি, বরপেটা, চিরাং, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, ধুবড়ি, শিবসাগর, ডিব্রুগড়সহ বিভিন্ন জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি জোরহাট জেলায় টেওক রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ে খোলা অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলেন। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলার সময়ে তিনি সবধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
বন্যা দুর্গতদের উদ্ধারে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতা চালাচ্ছে। ১৮০টি নৌকার সাহায্যে উদ্ধার কাজ চলছে। এরইমধ্যে ২০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হয়েছে।
এএসডিএমএ বলেন, ৩ হাজার ৩৩৬ টি গ্রাম পানির তলায় ডুবে রয়েছে এবং ১ লাখ ২৭ হাজার ৬৪৭.২৫ হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়ে গেছে।
আসামে বিশ্বখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শৃঙ্গীয় গণ্ডারের জন্য খ্যাত, জাতীয় উদ্যানের ৯৫ শতাংশ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য বন কর্মকর্তাদের মতে, বন্যার কারণে এখানে ৬৬টি প্রাণী মারা গেছে এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রচেষ্টার ফলে ১১টি প্রাণী উদ্ধার করা সম্ভব হয়েছে।
-জেডসি
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা







