আসামে হাসপাতালে ২৪ ঘন্টায় ৮ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২০ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার
ভারতের আসাম রাজ্যের একটি সরকারি হাসপাতালে ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ৮টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের এ অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যে। ঘটনাটি ঘটেছে বুধবার আসামের বারপেটা জেলার ফখরুদ্দিন আলি আহমেদ মেডিকেল কলেজে।
হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রোগীর স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে।
এই সাতটি সদ্যোজাতের মধ্যে ৫জনের মৃত্যু হয় বুধবার সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ১১টার মধ্যেই। আর বাকি ৩জনের মৃত্যু হয় বৃহস্পতিবার। তবে এই ৮টি সদ্যোজাতের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা দেখছেন না আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
এসব মৃত্যুর জন্য প্রসূতিদের কম বয়স ও সদ্যোজাতের কম ওজনকেই দায়ী করেছেন হেমন্ত বিশ্বশর্মা। তিনি সাফ জানিয়েছেন, হাসপাতালের কোনও গাফিলতি নেই। মৃত শিশুদের মধ্যে দু’জনের মায়ের বয়স ২০ বছরের মধ্যে বলে দাবি করেছেন তিনি। অস্বাভাবিক দুর্বলতা নিয়েই শিশুগুলোর জন্ম হয়। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বিধানসভার ভেতরে ও বাইরে বারবার কমবয়সে গর্ভধারণের কুফল নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসছে না বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সারা দেশের মধ্যে তুলনামূলকভাবে সদ্যোজাতের মৃত্যুর হার আসামে অনেকটাই বেশি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার