ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২১:০০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

আস্থাভোটে আমরাই জিতব : সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

ভারতের মহারাষ্ট্রে আস্থাভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার দাবি, আস্থাভোটে জোটেরই জয় হবে। সোনিয়ার বলেছেন, ‘আস্থাভোটে আমরাই জিতব।’

এদিকে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সোনিয়ার মতোই এই রায়ে খুশি জোটের অন্যতম কাণ্ডারী এনসিপি প্রধান শরদ পওয়ার।

তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক নীতি রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। সংবিধান দিবসেই মহারাষ্ট্র নিয়ে এই রায় এল।’

মহারাষ্ট্র বিধানসভায় আগামিকাল বুধবার আস্থাভোট। প্রোটেম স্পিকারের তত্ত্ববধানে হবে এই ভোট। তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফ়ডণবীস সরকারকে।

আজ মঙ্গলবার সকালে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে কার্যত ধাক্কা লেগেছে বিজেপি শিবিরে।

অন্য দিকে, আজকের এ রায়ের পর উৎসাহিত শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট। আস্থাভোটে যে ফডণবীস সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবে, তেমনটাই বিশ্বাস জোটের।

এ দিন সুপ্রিম কোর্টের রায় জানার পর এনসিপি নেতা নবাব মালিকের মন্তব্য, ‘বিজেপির খেলা শেষ।’

মালিক বলেন, ‘সুপ্রিম কোর্টের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। আগামিকাল বিকেল ৫টা আগেই স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির খেলা শেষ। এর দিনকয়েক পরই মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের সরকার গঠিত হবে।’

শীর্ষ আদালতের এ দিনের রায়ে সন্তুষ্ট কংগ্রেস শিবির। কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণ জানিয়েছেন, জোটের সব দলই এই রায়ে খুশি। সেই সঙ্গে তার দাবি, ‘দেবেন্দ্র ফডণবীসের উচিত আজকেই পদত্যাগ করা।’

তবে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের তরফ থেকে এই রায় নিয়ে প্রতিক্রিয়া মিললেও আজ দুপুর পর্যন্ত কোনও মন্তব্য করেনি বিজেপি শিবির। যদিও এই রায়ের পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে পৌঁছন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার।