আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার
আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
অনুদানের টাকা ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে ঢাকার আগারগাঁও-শ্যামলী সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনে আহতরা। এসময় রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্বাস্থ্য উপদেষ্টার গাড়িবহর ঘিরে আন্দোলনে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।
আজ বুধবার হাসপাতালটির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালটিতে যান। কিন্তু প্রতিটি ফ্লোরের আহতদের না দেখেই তিনি ফিরে আসেন।
জানা গেছে সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ নিটোরে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় প্রোটকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে।
তোপের মুখে তখন দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ধরেন। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান। এরপর নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানজট দেখা দেয়।
দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে এই আন্দোলন শুরু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সবশেষ বেলা সাড়ে তিনটা পর্যন্ত রাস্তা থাকার কথা জানান তিনি। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত আছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু ফুটেজে, হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে এবং গাড়ির ওপর উঠে কয়েকজনকে ক্ষোভ জানাতে দেখা গেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










