আহত সাংবাদিকের জন্য গাড়ি পাঠিয়ে প্রশংসিত রানী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
শোবিজ অঙ্গনে তারকা ও বিনোদন সাংবাদিকদের সম্পর্কটা যে খুব বেশী মধুর হয়না তা কম বেশী সবারই জানা। পাপারাৎসিদের কারণে প্রায়ই যেমন বিরক্ত হন তারকারা, তেমনি তারকাদের গোমরের অনেক তথ্য প্রকাশ্যে এনে তাদের চিন্তায় ফেলে দেন পাপারাৎসিরা। প্রায়ই খবরের শিরোনামে দেখা যায়, পাপারাৎসিদের ওপর ক্ষুব্ধ অমুক তারকা। কেউ কেউ আবার পাপারাৎসিদের ক্যামেরা দেখলেই আড়ালে থাকেন।
তবে রানী মুখার্জি এমন একজন, যিনি সব সময় হাসিমুখেই সামলেছেন পাপারাৎসিদের। বিনোদন সাংবাদিকদের মহলে তার কদরও তাই যথেষ্ট। সম্প্রতি তেমনই আরেক নজির গড়লেন অভিনেত্রী।
সম্প্রতি বলিউডের এক হাইপ্রফাইল দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন রানী মুখার্জি।
সেখানেই এক পাপারাৎসি অভিনেত্রীর ছবি তুলতে গিয়ে ব্যাথা পান। সেই ঘটনা নজরে আসতেই দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। আহত ব্যক্তির জন্য নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছেন অভিনেত্রী। আর রানী মুখার্জির এমন মানবিক আচরণে মুগ্ধ হয়েই গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সেই সাংবাদিক।
তিনি জানান, গাড়িতে বসা রানীর কিছু ছবি তুলতে গিয়ে এক সহকর্মীর ধাক্কায় আহত হন তিনি। তখন সেই সাংবাদিক রানীর গাড়িচালককে গাড়ি থামাতে বলেন। কারণ তার পায়ে ইতিমধ্যে ক্ষত হয়ে গিয়েছিল। রানী মুখার্জি সেই ফটো সাংবাদিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। একটি গাড়িতে করে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পাঠান।
বছরখানেক আগে ওই ফটো সাংবাদিককে একইভাবে সাহায্য করেন শাহরুখ খানও। সে কথাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, রানীকে সর্বশেষ দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্রে। সিনেমাটি বক্স অফিসে তেমন সফল না হলেও দর্শকদের কাছে বেশ সাড়া পেয়েছে। এতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব, নীনা গুপ্তা প্রমুখ। সামনে ‘মার্দানি ৩’ নিয়ে আসছেন রানী।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





