আড়াই মাসেও স্বস্তি ফেরেনি বাজারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আড়াই মাস পার হতে চললেও স্বস্তি ফেরেনি বাজারে। বরং গত দুই সপ্তাহে নিত্যপণ্যের দামের বড় উল্লম্ফন ঘটেছে। দামের বাড়িত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
বাজার সহনীয় করতে নানামুখী পদক্ষেপ নিলেও অস্থিরতা কমেনি। দাম নির্ধারণ, মনিটরিং কিংবা অভিযান চালিয়েও ফল পাওয়া যাচ্ছে না। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তাদের জন্য স্বস্তির খবর নেই। তবে নিম্ন আর মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণকারী ডিমের দাম কিছুটা কমেছে। যদিও সরকারের বেঁধে দেওয়া দামে এখনও বিক্রি হচ্ছে না ডিম। তারপরও ১৪৫ টাকা ডজনে ডিম পেয়ে খুশি ভোক্তারা।
এদিকে বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে এখনও এর দাম সাধারণ ক্রেতার ধরাছোঁয়ার বাইরে। শীতের সব সবজিই ২০০ টাকার ওপরে। বাকি সব সবজি মিলছে ৫০ থেকে ১০০ টাকায়।
দাম বেড়ে যাওয়ায় মুরগির দোকানে প্রায় ক্রেতা শূন্য। গরু ও খাশির মাংসও বাড়তি দাবে বিক্রি হচ্ছে। মাছের বাজারেও নেই কোনো সুখবর।
এই যখন বাজারের অবস্থা তখন ভোক্তাদের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় নেই। সাধারণের স্বপ্ন, কবে ভাঙবে সিন্ডিকেট, বন্ধ হবে চাঁদাবাজি, স্বস্থি ফিরবে বাজারে?
ক্রেতাদের অভিযোগ, অন্যান্য নিত্যপণ্যের মতো শাকসবজির বাজারও এখন শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। সঠিকভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী নয়, উৎপাদন এলাকায়ও চড়া সবজিদর। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও মোকামগুলোতে সরবরাহ কম। তবে কিছুদিনের মধ্যে দাম কমতে পারে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী








